স্পোর্টস

টাইগারদের ভারত সফর সূচি চূড়ান্ত

টাইগারদের ভারত সফর সূচি চূড়ান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফরের  ‘হায়দরাবাদ টেস্ট’ সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছে টাইগাররা।

ওই দিনই হায়দরাবাদে পৌঁছুবে বাংলাদেশ। ৩ এবং ৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক অনুশীলনের জন্য নির্ধারণ করা হয়েছে।

৫ ও ৬ তারিখ সেকান্দারাবাদ জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৭ ও ৮ তারিখ দলের অনুশীলনের জন্য রাখা হয়েছে।

৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ দল।

বিষয়:বাংলাদেশ দলের ভারত সফর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…