সৌম্য সরকারের ঝকঝকে ৪৮ পর মাহমুদউল্লাহ-মাশরাফির সময় উপযোগী ইনিংসে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এক কথায় টাইগারদের দলীয় একাগ্রতায় পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর টাইগারদের শুভকামনা জনিয়েছেন সাবেক পাক কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম।
তবে বাংলাদেশকে শুভ কামনা জানালেও পাকিস্তানের ব্যাটিংয়ে বড় গলদ দেখছেন এ কিংবদন্তী।
ম্যাচ শেষে এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা লড়াই করেছি। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট ছিলো না! আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। ব্যাটিং প্লানটা যেন সবটা জুড়ে থাকে।
এরপরই বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন: ‘ওয়েল ডান বাংলাদেশ’।
বরাবরই বোলিং ডিপার্টমেন্টে শক্তিশালী পাকিস্তান পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের ব্যাটিং দুর্বলতা ছিলো চোখে পড়ার মতো। ভারতের কাছে হারেপর অলরাউন্ডার শোয়েব মালিক পর্যন্ত খোলাখুলি ভাবে ওপেনার খুররম মঞ্জুরের একাদশে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করে বসেন।






