বাছাই পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ওমানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলেই সুপার টেন নিশ্চিত বাংলাদেশের। সমান সুযোগ রয়েছে ওমানের সামনেও। আজকে ম্যাচে টাইগার একাদশে কোন পরিবর্তন নেই।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান।
তামিম ইকবালের সঙ্গে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে ফেরন সাব্বির রহমান। খাওয়ার আলী’র বলে তিনি বোল্ড হয়ে ফেরেন। স্কোর বোর্ডে রান তখন ১৩৯ রান। তার বিদায়ে এখন ক্রিজে আছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।
সৌম্য সরকারকে ফিরিয়ে ওমানের প্রথম সাফল্য এনে দিয়েছেন অজয় লালচেতা। লালচেতার বলে আউট হয়ে ফেরার আগে ২২ বল খেলে তার ব্যাট থেকে আসে ১২ রান।
প্রথম ম্যাচের দারুণ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের সামনে ওমান। আজকের বাংলাদেশ ও ওমানের ম্যাচটি দু’দলের জন্যই বাঁচা মরার লড়াই। এই ম্যাচে জিতলেই সুপার টেন পর্বে। আর হারলেই বিদায়।
আজও কালো মেঘে ছেয়ে আছে ধর্মশালার আকাশ। প্রথম দিকের বৃষ্টিতে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিলো। অবশ্য কিছুক্ষণ পরেই আবার খেলা শুরু হয়েছে।
আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে হৃদয় ভাঙবে ওমানিদের। কারণ সেরকমটা হলে রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ খেলবে সুপার টেন।
বাংলাদেশ দল: মাশরাফি
বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ,
মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, নাসির হোসেন এবং তাসকিন আহমেদ,আবু
হায়দার রনি।
ওমান দল: সুলতান
আহমেদ(অধিনায়ক, উইকেটরক্ষক), জিসান মাকসুদ, খাওয়ার আলী, যতিন্দের সিং,
আদনান ইলিয়াস, মেহরান খান, আমির কলিম, আমির আলী, অজয় লালচেতা, মুনিস আনসারি
ও বিলাল খান।






