স্পোর্টস

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বিপিএলে আজ বুধবার ( ৩০ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস এর অধিনায়ক সাকিব আল হাসান।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঢাকার সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ১ রান।

৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর রাইডার্স।

আজ ঢাকার বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে রংপুরের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়:বিপিএল টি২০ ২০১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…