চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলংকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

এশিয়া কাপের দ্বিতীয় দিনের খেলায় বৃহস্পতিবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুরুতেই টসে জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে১০৫ রান।

অর্ধশত রান পূর্ণ করা চান্দিমালকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন জাভেদ। মোহম্মদ শাহাজাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চান্দিমাল। তার বিদায়ের ৯ রান পরেই ফেরেন ধানুশ সানাকা। সানাকা মোহাম্মদ নাভেদের শিকার। তাদের বিদায়ে ক্রিজে আছেন জয়সুরিয়া এবং অ্যাঞ্জেলো ম্যাথুস।

উইকেটে থিতু হওয়ার আগেই মেন্ডেলিসকে ফেরান সেই আমজাদ জাভেদ। সাকলাইন হায়দারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মেন্ডেলিস সংগ্রহ করেন ৬ রান।

দিলশানকে ফিরিয়ে আমিরাতের প্রথম সাফল্য এনে দেন দলীয় অধিনায়ক আমজাদ জাভেদ। 
জাভেদের করা শর্ট বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে উসমানের তালুবন্দী হন
দিলশান। ফেরার আগে দিলশান ২৭ বল খেলে চার চারে সংগ্রহ করেন ২৭ রান।

শুরুতেই লঙ্কানদের শুভ সূচনা এনেদেন দুই ওপেনার দিনেশ চান্দিমাল এবং তিলেকারত্নে দিলশান। তাদের ওপেনিং জুটি থেকেই ওঠে আসে ৬৮ রান।

Reneta

নিউজিল্যান্ডের পর ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের ক্ষত নিয়ে বাংলাদেশে পা রাখলেও আমিরাতের বিপক্ষে ছন্দে ফিরতে মরিয়া লঙ্কানরা। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়।

শক্তি আর সাফল্যের বিচারে দুই দলের পার্থক্য বিস্তর।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে লঙ্কানদের অবস্থান পাঁচে। আর আমিরাত রয়েছে ১৫ নম্বরে।

এই দুদল টি-টোয়েন্টি ফরমেটে এর আগে কখনো মুখোমুখি হয়নি। দুই ওয়ানডের সাক্ষাতে শতভাগ জয়ের রেকর্ড লঙ্কানদের।

২০০৪ সালের প্রথম ম্যাচে ১১৪ রানের জয়ের পর ২০০৮ সালের ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশটিকে ১৪২ রানে হারায় লঙ্কানরা।

শ্রীলঙ্কা দল: তিলেকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, জয়সুরিয়া, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধানুশ সানাকা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, সুচিত্রা সেনানায়েক, চামারা কাপুগেদারা ও দাশমাথ চামিরা।

আরব আমিরাত দল: রোহান মুস্তাফা, মুহাম্মদ কালিম, মোহাম্মদ শাহজাদ, সাইমান আনোয়ার, মুহাম্মদ উসমান, আমজাদ জাভেদ (অধিনায়ক), সাকলাইন হায়দার, মোহাম্মদ নাভেদ, আহমেদ রেজা, এসপি পাতিল ও কাদের আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT