চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসে হেরে বেঙ্গালুরুর বোলিং সামলাচ্ছে গুজরাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
স্পোর্টস
A A

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে গুজরাট লায়ন্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকের ম্যাচটিতে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে।

আজকের প্লে অফের প্রথম কোয়ালিফায়ারের সব আলো থাকবে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির দিকে। লিগ পর্বে ১৪টি ম্যাচে কোহলির মোট রান ৯১৯। সেঞ্চুরি করেছেন চারটি, হাফ-সেঞ্চুরি ছয়টি। ব্যাটিং গড় ৯১.৯০। পুরো টুর্নামেন্টে ১৫২.৪০ স্ট্রাইক রেট, হাঁকিয়েছেন ৭৮টি চার ও ৩৬টি ছক্কা।

আইপিএলের ইতিহাসে কোহলির এক হাজার রান হতে বাকি মাত্র ৮১ রান। প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাওয়ায় বাকি টুর্নামেন্টে আরো অন্তত দুটো ম্যাচ খেলতে পারবে আরসিবি। কোহলির যা ফর্ম চলছে, তাতে দুই ম্যাচে ৮১ রান করে হাজারের গণ্ডি অতিক্রম করাটা মোটেই অসম্ভব নয়।

Banglabid

দলে দুরন্ত ফর্মে রয়েছেন ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্স ও লোকেশ রাহুল। ব্যর্থতা কাটিয়ে জ্বলে উঠেছেন ক্যারিবীয় টি-টুয়েন্টির বিনোদন খ্যাত ক্রিস গেইল। ক্রিস গেইলের মতো খ্যাপাটে ব্যাটসম্যানরা সব সময়ই বড় ম্যাচের দিকে তাকিয়ে থাকে, আজ গেইলের ব্যাট হাসলে পথ খুঁজে পাবে না গুজরাটের বোলাররা।

তবে প্রথমবার আইপিএলে খেলতে নেমে শীর্ষ স্থান নিয়ে প্লে-অফে পৌঁছানো রায়নারাও রয়েছেন আত্মবিশ্বাসের তুঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিস থেকে মেসিডোনিয়ায় ৮ হাজার শরণার্থী

পরবর্তী

২৭ তারিখের এইচএসসি পরীক্ষা হবে ১২ জুন

পরবর্তী

২৭ তারিখের এইচএসসি পরীক্ষা হবে ১২ জুন

‘সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT