এশিয়া কাপ থেকে আগে-ভাগেই বিদায় নিশ্চিত হওয়ায় সান্ত্বনার জয় পেতে মাঠে নেমেছে পাকিস্তান এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শুরুতেই টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৭ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১২৫ রান।
চান্ডিমালের বিদায়ে সেহান জয়সুরিয়া ক্রিজে আসলেও থিতু হওয়ার আগেই ফিরে যান। স্কোর বোর্ডে রান তখন ১১৭। শোয়েব মালিকের বলে তিনিও লেগ অফে সারজিল খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার বিদায়ে এখন ক্রিজে আছেন দিলশান এবং চামারা
কাপুগেদারা।
শুরুতেই লঙ্কাদের উড়ন্ত সূচনা এনেদেন দুই ওপেনার দিনেশ চান্ডিমাল এবং তিলেকারত্নে দিলশান। তারা দু’জনে স্কোর বোর্ডে যোগ করেন ১১০ রান। এরপরই ৫৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন চান্ডিমাল। আউট মিড উইকেটে তিনি ওহাব রিয়াজের বলে সারজিল খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
আজ শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিচ্ছেন ওপেনার দিনেশ চান্ডিমাল। অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নিরোশান দিকওয়েলা।
গত দুই আসরের ফাইনালিস্টদের আগে ভাগেই বিদায় নিশ্চিত হলেও টি২০ বিশ্বকাপের আগে শেষ ম্যাচটিতে জয় চায় দুই দলই।
নিয়ম রক্ষার ম্যাচ হলেও এ ম্যাচে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন লঙ্কান নিয়মিত অধিনায়ক ল্যাসিথ মালিঙ্গা। দুই দলের কেউই ফাইনালের জন্য কোয়ালিফাই করতে না পরলেও টি২০ বিশ্বকাপের আগে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি।
অপরদিকে টুর্নামেন্টে নিজেদের শুরুটা খুব বাজেভাবে করে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৩ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারের পর বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় আফ্রিদির দলের।
পাকিস্তান দল: শহীদ
আফ্রিদি (অধিনায়ক), সারজিল খান, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, ইফতেখার আহমেদ, শোয়েব মালিক,
সরফরাজ আহমেদ, মোহাম্মদ
নওয়াজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।
শ্রীলঙ্কা দল:
তিলেকারত্নে দিলশান, থিসারা পেরেরা, দিনেশ
চান্দিমাল (অধিনায়ক), নিরোশান দিকওয়েলা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধানুশ সানাকা, সুচিত্রা
সেনানায়েক, রঙ্গনা হেরাথ, মিলিন্ডা সিরিবর্ধনে, চামারা
কাপুগেদারা, ও দাশমাথ চামিরা।







