চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

টসে হেরে টাইগার বোলিং সামলাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০০ রান।

বিপজ্জনক হয়ে ওঠা রোহিত-যুবরাজ জুটিতে ভাঙন ধরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে সৌম্য সরকারের তালু বন্দী হন যুবি। তার বিদায়ে ক্রিজে এসেছেন হার্দিক পান্ডে।

Banglabid

অষ্টম ওভারের শেষ বলে ফ্লাইট মিস করলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সুরেশ রায়না। বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে ফেরান মাহামুদউল্লাহ রিয়াদ।

শুরুতেই আল-আমিনের আঘাতে ফিরে গেছেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ধাওয়ানের অন স্ট্যাম্প গুড়িয়ে দেন টাইগার এ পেসার। তার বিদায়ে রোহিত শর্মাকে সঙ্গ দিতে মাঠে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি বিরাট কোহলি। মাশরাফি বিন মর্তুজার শিকারে পরিনত হন তিনি। মাহামুদউল্লাহর হাতে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ বল খেলে সংগ্রহ করেন ৮ রান। 

সবুজ ঘাসের পিচে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ দলে আজ চারজন পেস বোলারকে খেলানো হচ্ছে।

Reneta

টি২০ ফরম্যাটের সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে এগিয়ে রয়েছে ভারত। তবে ঘরের মাঠ আর সম্প্রতিক পারফর্মেন্সের বিচারের পিছিয়ে নেই বাংলাদেশও। 

সর্বশেষ তিন ম্যাচের টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আর বাংলাদেশ সর্বশেষ চার ম্যাচের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২-২ ড্র করে।

সর্বশেষ ওয়ানডে মুখোমুখিতে ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে কোনো রকমে হোয়াইটওয়াশ এড়ায় মহেন্দ্র সিং ধোনির দল। তার উপর ঘরের মাঠে খেলা হওয়ায় গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে এগিয়ে থাকবে টাইগার বাহিনীই।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, ইমরুল কায়েস এবং  তাসকিন আহমেদ।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহেরা এবং জাসপ্রিত বুমরাহ।

খেলাটি সরাসরি দেখতে ক্লিক করুন : বাংলাদেশ-ভারত ম্যাচ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT