চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টম ক্রুজের কারণে ‘উলভারিন’ হতে পারেননি ডগ্রে স্কট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
বিনোদন
A A

‘এক্স-মেন’ সিরিজের ছবিতে উলভারিন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান। কিন্তু এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব পেয়েছিলেন ‘মিশন ইমপসিবল টু’ তারকা ডগ্রে স্কট। তবে তার অভিযোগ, টম ক্রুজের কারণে জনপ্রিয় এই চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে তার।

‘উলভারিন’ চরিত্রের জন্য যখন স্কট প্রস্তাব পেয়েছিলেন, তখন ‘মিশন ইমপসিবল টু’ এর শুটিং চলছিল। স্কটের জন্য ফক্স অপেক্ষা করতে চায়নি। পাশাপাশি দুটি কাজ চালিয়ে যেতে চাইলেও টম ক্রুজ তা করতে দেননি স্কটকে।

স্কট বলেন, ‘তিনি আমাকে চরিত্রটি করতে দেননি। আমরা মিশন ইমপসিবলের কাজ করছিলাম। ক্রুজ আমাকে বলেছিল, ছবির কাজ শেষ করতে হবে আগে। আমি বলেছিলাম, শেষ করবো, তবে পাশাপাশি উলভারিন চরিত্রটিও করবো। কিন্তু ক্রুজ তা করতে দেননি। তিনি অনেক শক্তিশালী ব্যক্তি। ‘

উলভারিন মার্ভেল কমিক্সের একটি কাল্পনিক সুপারহিরো চরিত্র। ২০০০ সালে হিউ জ্যাকম্যান ‘এক্স-মেন’ ছবিতে ‘উলভারিন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরিচালক ব্রায়ান সিঙ্গারেরকে। কারণ, বইয়ে উলভারিনের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অথচ হিউ জ্যাকম্যান তার চেয়ে প্রায় এক ফুট বেশি লম্বা (ছয় ফুট দুই ইঞ্চি)।

কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকপ্রিয়তা পায়। ২০০০ সালে ‘এক্স-মেন’ মুক্তির পর ২০০৩ সালে ‘এক্স-মেন টু’, ২০০৬ সালে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ এবং ২০০৯ সালে ‘এক্স-মেন অরিজিন: উলভারিন’ ছবিটির জন্য জ্যাকম্যানকেই বেছে নেন পরিচালক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উলভারিনলিড বিনোদনহিউ জ্যাকম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT