চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যাম হেরেছে, ভ্যালেন্সিয়াকে দাঁড়াতেই দেয়নি আটালান্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে লেইপজিগের কাছে হেরে বসেছে টটেনহ্যাম হটস্পার। অন্যদিকে নিজেদের মাঠে ডেকে ভ্যালেন্সিয়াকে দাঁড়াতেই দেয়নি আটালান্টা।

বুধবার রাতে লেইপজিগের কাছে টটেনহ্যামের হারটি ১-০ গোলে। ফিরতি লেগে আগামী ১০মার্চ প্রতিপক্ষের ডেরায় ভালো পরীক্ষাই দিতে হবে হোসে মরিনহোর শিষ্যদের।

আরেক ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আটালান্টা। ফিরতি লেগ ১০মার্চ স্প্যানিশ ক্লাবটির মাঠে নামার আগে সেরা আটে একরকম পা দিয়েই রাখল লেইপজিগ। ভ্যালেন্সিয়াকে নিজ মাঠে অতি-অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ঘুরে দাঁড়াতে।

লেইপজিগের একমাত্র জয়সূচক গোলটি এসেছে পেনাল্টি থেকে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৮ মিনিটে স্পটকিকে গোল আনেন টিমো ওয়ের্নার। মিডফিল্ডার কনরাড লেইমারকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় হটস্পাররা।

ঘরের মাঠে আটালান্টা সেখানে প্রথমার্ধেই ২-০ করে ফেলে। হান্স হেটবোয়ার ১৬ মিনিটে খাতা খোলেন। জোসিপ ইলিসিচ ৪২ মিনিটে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যান।

ফিরে ম্যাচের ৫৭ মিনিটে রেমো ফ্রিউলার আরেকদফা ব্যবধান বাড়ানোর মিনিট পাঁচেক পর হান্স নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ভ্যালেন্সিয়ার ম্যাচে ফেরার আশায় শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের ৬৬ মিনিটে ডেনিশ চেরিশেভ একটি সান্ত্বনার গোল আনলেও তাই পিছিয়ে থাকার বড় বোঝা নিয়েই পরের লেগে নামতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।

ট্যাগ: আটালান্টাচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামভ্যালেন্সিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনও কেমিক্যাল গোডাউনে সয়লাব চুড়িহাট্টা

পরবর্তী

জার্মানির সীসা বারে বন্দুকধারীর হামলায় নিহত ৮

পরবর্তী

জার্মানির সীসা বারে বন্দুকধারীর হামলায় নিহত ৮

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT