আন্তর্জাতিক

টকশোতে ওবামা বিরোধী কথা বলে দুই বিশ্লেষক বরখাস্ত

টকশোতে ওবামা বিরোধী কথা বলে দুই বিশ্লেষক বরখাস্ত

টেলিভিশনের লাইভ টকশোতে বারাক ওবামা বিরোধী কথা বলায় দুই বিশ্লেষককে বরখাস্ত করা হয়েছে। মার্কিন জনপ্রিয় টিভি ‘ফক্স নিউজের’ দুটি আলাদা অনুষ্ঠানে সন্ত্রাস বিষয়ে কথা বলছিলেন ওই দুই বিশ্লেষক।

বিশ্লেষকদের একজন মার্কিন সেনাবাহিনীর লে. কর্নেল রালফ পিটার। অন্যজন অভিনেত্রী স্ট্যাসি ডাস। তারা আগামী দুই সপ্তাহ কোনো টেলিভিশনে কথা বলতে পারবেন না। এই দুই বিশ্লেষক টিভি চ্যানেলটির কন্ট্রিবিউটরও।

উপস্থাপক স্টুয়ার্ট ভার্নি সন্ত্রাস বিষয়ে ওবামার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে পিটার বলেন, ‘এই লোকটা তো একটা বিড়ালের মতো। অদ্ভুত।’ তখন ‍উপস্থাপক বলেন, আপনি এই শব্দ ব্যবহার করতে পারেন না।

ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় অন্য একটি অনুষ্ঠানে অভিনেত্রী স্ট্যাসি বলেন, ‘সব ব্যাপারেই তিনি অজুহাত খোঁজেন। তিনি আসলে দায়িত্বহীন।’

ঘটনার পর ফক্স নিউজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রাম) বিল সাইন বলেছেন, ‘তাদের ভাষা ছিলো অনুপযুক্ত ও অগ্রহণযোগ্য।’

সোমবারই সন্ত্রাস দমন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মুসলিমদের সাহায্য চান ওবামা।

বিষয়:টকশো বারাক ওবামা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…