লিটনকে হারিয়ে সৌম্যকে নিয়ে দুর্দান্ত গতিতে প্রথম পাওয়ার প্লে পার করেছেন ইমরুল কায়েস। এই দশ ওভারে স্কোরবোর্ডে ৮০ রান জমা পড়ে।
বাংলাদেশ: ১৩০/১ (২০ ওভার)
লিটন এদিন ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন। এরপর সৌম্য উইকেটে আসলে শুরুর ধাক্কা বুঝতেই দেননি। এই প্রতিবেদন লেখার সময় দুজন মিলে চার হাঁকিয়েছেন ১৩টি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দলটি ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৮৬ রান করে।
শুরুতে হোঁচট খেলেও শেন উইলিয়ামসের অপরাজিত ১২৯ ও ব্রেন্ডন টেলরের ৭৫ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় অতিথিরা।
মাশরাফী ৮ ওভারে দিয়েছেন ৫৬ রান। সৌম্য ২ ওভারে ১৬। আরিফুল দিয়েছেন ৩ ওভারে ১৭। রনি ৯ ওভারে ৩৯ রান দিয়ে নেন একটি উইকেট।
সাইফউদ্দিন ১০ ওভারে ৫১ রান দিয়ে নেন একটি উইকেট। অপু ৮ ওভারে দেন ৫৮ রান। খরুচে থাকলেও দুটি উইকেট নেন এ স্পিনার। মাহমুদউল্লাহ ১০ ওভারে দেন ৪০ রান।







