চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহসী এক অস্ত্রোপচারে ইতিহাসের পথে বাংলাদেশ

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৫:২৫ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A
মা-বাবার কোলে মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া শিশু রাবেয়া-রুকাইয়া

মা-বাবার কোলে মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া শিশু রাবেয়া-রুকাইয়া

দেশের ইতিহাসে সবচেয়ে জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের পথে সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট। 

পাবনার চাটমোহরে মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া জমজ শিশু রাবেয়া-রোকাইয়ার মাথা আলাদা করতে অস্ত্রোপচারের প্রথম ধাপ হিসেবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে মঙ্গলবার।

হাঙ্গেরি থেকে আসা দুই বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসব পরীক্ষা-নিরীক্ষার কাজ চলবে।

ওই শিশু দুটির চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ঢামেক হাসপতালের বার্ন ইউনিটের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. সামন্তলাল সেন, হাঙ্গেরির দুই চিকিৎসক ডা. অ্যান্ড্রোস সুকে এবং ডা. স্টিফেন হিউডেকসহ মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা।

Reneta

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে চিকিৎসকরা রাবেয়া-রোকাইয়ার বাবা রফিকুল ইসলাম এবং তাদের মা তাসলিমা খাতুনের সঙ্গে অস্ত্রোপচারের ঝুঁকিসহ সার্বিক দিক নিয়ে আলোচনায় বসেন।

চিকিৎসা পদ্ধতিতে সম্পর্কে বলতে গিয়ে হাঙ্গেরির বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্ডোস সুকে সাংবাদিকদের বলেন, এ ধরনের অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শতকরা ৮০ শতাংশ ক্ষেত্রে তা সফল না হওয়ার ঝুঁকি থাকে। তবে আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না।

অস্ত্রোপচারের আগে মূলত এনজিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে যে, শিশু দুটির মাথা কীভাবে জোড়া লেগে আছে এবং কী উপায়ে তা আলাদা করা হবে।

সেসব পরীক্ষা-নিরীক্ষার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে তাদের অস্ত্রোপচার কবে করা হবে।

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন জটিল অস্ত্রোপচার হলেও বিদেশী চিকিৎসক দুজন নিউরো-সার্জারি বিষয়ে বিশ্বখ্যাত। এ বিষয়ে তাদের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচারের সার্বিক দিক তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা পরিচালনা হচ্ছে উল্লেখ করে ডা. সেন বলেন, আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে শিশু দুটির ব্যাপারে কথা বলি, তখন তিনি আমাকে বলেছেন, “ওদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করতে।”

প্রধানমন্ত্রীর আগ্রহে বিদেশের পরিবর্তে দেশেই শিশু দুটির চিকিৎসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চান ওদের চিকিৎসা যেন দেশেই হয়। এ জন্য আমরা অস্ত্রোপচারের বিভিন্ন জিনিসপত্র বাইরে থেকে নিয়ে এসেছি। যাতে কোনো কিছুর ঘাটতি না থাকে। দেশেই বিশ্বমানের অস্ত্রোপচার করা যায়।

চিকিৎসার দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশু দুটির মা-বাবা তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাবনা জেলার চাটমোহরের ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়া। জন্মের পর থেকেই তাদের চিকিৎসা চলছে। তবে কেউ তাদেরকে আলাদা করার ভরসা দেননি। শিশু দুটিকে নিয়ে তাদের স্কুল শিক্ষক মা-বাবা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বার বার ফিরে গেছেন।

এরইমধ্যে শিশুদের বাবা রফিকুল ইসলাম জানতে পারেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরার চিকিৎসার খবর। এ খবরে তিনি আশার আলো দেখতে পান।

পরে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের সহায়তায় গত ২০ নভেম্বর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া মাথার শিশুলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT