চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে খুনের আসামী নিহত

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
১২:০৪ পূর্বাহ্ন ০২, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার কৈরইতলায় রোববার গভীর রাতে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে মা ও মেয়েকে পুড়িয়ে মারার প্রধান আসামী কামাল শেখ নামে এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ সময় মিলন সাহা নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি ৭.৫ পিস্তল, একটি গুলি, গুলির খোসা ও ম্যাগজিন উদ্ধার করে।  নিহত কামাল শেখ যশোর খাজুরা এলাকার বাবুল শেখের ছেলে এবং কালীগঞ্জের ফরাশপুর গ্রামের নজরুল ইসলামের জামাতা।

গত ২০ অক্টোবর ফরাশপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে নজরুলের স্ত্রী তাছলিমা খাতুন (৪০) ও মেয়ে তাছমিয়াকে (১) হত্যা করা হয়। এ মামলায় প্রধান আসামি ছিলেন কামাল।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর মেজর মো. সুরুজ মিয়া জানান, রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কে কৈরইতলায় র‌্যাবের সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় মোটরসাইকেলে ৩ আরোহী সড়ক দিয়ে যাচ্ছিল। তাদেরকে থামতে র‌্যাব সদস্যরা সিগন্যাল দিলে তারা প্রথমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

র‌্যাব পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনের আরোহী গুলিবিদ্ধ হন। তবে অপর দুই আরোহী পালিয়ে যান। গুলিবিদ্ধ কামালকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব আরো জানায়, কামাল তাঁর স্ত্রী ঊর্মির ওপর প্রতিশোধ নিতে শ্বশুর, শ্বাশুড়ি ও শ্যালিকার গায়ে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় কামালের শ্বশুর নজরুল এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুকযুদ্ধসন্ত্রাসী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT