চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহের মহেশপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৭
বাংলাদেশ
A A

ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ কর্মকর্তা। নিহতদের মধ্যে ১ জনের নাম তুহিন। এছাড়াও সদর উপজেলার লেবুতলায় জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার দিবাগত রাতে মহেশপুরের বজ্রপুর গ্রামে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে পুলিশ। রোববার ভোর থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানেঅভিযান শুরু করে।

অভিযান চলার সময় ওই বাড়িতে প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ২ জঙ্গির মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে অভিযান এখনো চলছে।

এ ঘটনায় আহত হয়েছেন কাউন্টার টেরোরিজমের এডিসি নাজমুল ইসলাম ও পুলিশের এসআই মহসিন ও মুজিবুর রহমান। আটক করা হয়েছে বাড়ির মালিক জহুরুল ইসলামসহ আলম ও জসিম নামের ৩ জনকে। আহতদেরকে প্রথমে কোটচাঁদপুর হাসপাতাল ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এডিসি নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মহেশপুরের বজরাপুরে নব্য জেএমবির আস্তানাটিতে সকালে অভিযান শুরু করলে ভিতর থেকে জঙ্গিরা বোমা ও গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ১ জন জঙ্গি নিহত হয়। এসময় ঘরের ভিতরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আরো ১ জন নিহত হয়। এসময় বাড়ির মালিক জহিরুল ইসলাম ও তার ছেলে জসিমকে পুলিশ আটক করে।

Reneta

তিনি আরো জানান, জেলা সদরের লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে মৃত শরাফত মণ্ডলের বাড়িতে পুলিশ সকালে অভিযান চালিয়ে ৮ টি বোমা ও ১ টি নাইন এমএম পিস্তল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শামীম নামের একজনকে আটক করা হয়েছে। লেবুতলায় অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে বজরাপুরের আস্তানায় ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর বাড়ির ভিতরে উদ্ধার অভিযান শুরু হবে।

এর আগে গত ২১ এপ্রিল ‘অপারেশন সাউথ প’ নাম দিয়ে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি জঙ্গি অাস্তানায় অভিযান চালায় পুলিশ। পরের দিন শেষ হওয়া ওই অভিযানে সেখান থেকে ১৭ কনটেইনার বিস্ফোরকদ্রব্য, ১টি বিদেশী পিস্তল, ৭টি গুলিসহ ম্যাগজিন ও ১৬টি জিহাদী বই উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানাজঙ্গি বিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বনেতাদের হত্যা ষড়যন্ত্রে সিআইএ’র দীর্ঘ ইতিহাস

পরবর্তী

শাকিবের ওপর হামলার নিন্দা করেছেন অপু

পরবর্তী
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিবের ওপর হামলার নিন্দা করেছেন অপু

‘সেরা কণ্ঠ’ আয়োজনের বিচারকদের নাম ঘোষণা করেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

এবার তারা সেরা কণ্ঠের বিচারক

সর্বশেষ

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT