চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝামেলাটা মিটে যাচ্ছে রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অনেকটা সুপারসনিক গতিতে মাদ্রিদ ছেড়েছেন। নয় বছরের আবাস, প্রিয় বাড়িটা বেঁচে স্পেনের সঙ্গে শেষ বন্ধনটুকুও ছিন্ন করেছেন। কিন্তু কর ফাঁকি-কর্ম ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পেন-অতীত হতে দিচ্ছিল না। অবশেষে বড় অঙ্কের জরিমানা দিয়েই সেই অধ্যায়ও অতীতের গর্ভে ঠেলে দিতে প্রস্তুত সিআর সেভেন।

কর ফাঁকির মামলায় জরিমানার সঙ্গে জেল শাস্তির ভয়ও ছিল পর্তুগিজ অধিনায়কের। হয়েছেও সেটাই। ১৯ মিলিয়ন ইউরো গচ্চা দিয়ে সব অভিযোগের সমাধান টানছেন তিনি। সঙ্গে দুবছরের স্থগিত জেল দণ্ডাদেশও থাকছে তার নামের পাশে।

স্পেনের রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদোর নতুন ঠিকানা এখন ইতালির জুভেন্টাস। স্প্যানিশ কর কর্তৃপক্ষ তাতেও পিছু ছাড়েনি তার। এর মাঝেই রোনালদোর সঙ্গে সমঝোতা হয় সংস্থাটির কর্তৃপক্ষের। যাতে ওঠা অভিযোগের দায় মেনে নিয়ে সমঝোতার রাস্তায় হেঁটেছেন সময়ের মহাতারকা।

সেজন্য ১৯ মিলিয়ন ইউরো তথা, ১৮৭ কোটি ১৫ লাখ টাকার কাছাকাছি জরিমানা দিতে সম্মত হয়েছেন রোনালদো। সঙ্গে দুই বছরের স্থগিত কারাদণ্ডাদেশ শাস্তিও মেনে নিয়েছেন। যদিও জেলে যেতে হবে না তাকে। স্প্যানিশ আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছাড়া দুই বছর বা তার কম সময়ের জেল শাস্তি প্রথমবার মিললে কাউকে জেলে যেতে হয় না। বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেও যেমন কর ফাঁকির মামলায় একই অবস্থায় পড়েও জেলে যেতে হয়নি।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে ইমেজ স্বত্ব গোপন করে কর ফাঁকি দেয়ার। যা ১৪.৮ মিলিয়ন ইউরো পরিমাণের। সেটার সঙ্গেই যুক্ত হয়েছে জরিমানাও।

সবকিছুর পরও একটু যদি-কিন্তু ছিল। সমঝোতা হয়েছিল রোনালদো ও স্প্যানিশ কর কর্তৃপক্ষের মধ্যে। ঐক্যমত্যে স্থির ছিল দুপক্ষ। কাগজে-কলমে সব মিটমাট হয়ে যাওয়া বাকি ছিল। স্পেনের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ সমঝোতা পত্রে সই দিলেই কেবল সেটা পূর্ণাতা পেত।

Reneta

স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে, ঝামেলার এই অধ্যায় এবার একেবারেই পেছনে ফেলতে যাচ্ছেন রোনালদো। কেননা ওই সমঝোতা পত্রে অনুমোদন দিয়েছে স্প্যানিশ ট্রেজারি বিভাগ। দুপক্ষের আইনজীবীরা সমঝোতা চুক্তিতে সইও করে ফেলেছেন বৃহস্পতিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাকারবার্গের ক্ষমতা কমাতে চান ফেসবুকের শেয়ারহোল্ডাররা

পরবর্তী

লাওসে বাঁধ ভেঙে নিহতের সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি, দাবি স্থানীয়দের

পরবর্তী

লাওসে বাঁধ ভেঙে নিহতের সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি, দাবি স্থানীয়দের

এম মোস্তফা রশিদী সুজা

খুলনার সংসদ সদস্য এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT