চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝলমলে দিনে বিকেলের আক্ষেপ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রথম ইনিংসে- ৩৭৪/৪ (মুমিনুল-১৭৫*, মাহমুদউল্লাহ ৯*)

ব্যাটিং ব্যর্থতায় ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হয়েছে। মিরপুরে সেই দুঃখের দিনেই আরেকটি দুঃসংবাদ পায় বাংলাদেশ, প্রথম টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক সাকিব। হতাশা ছড়ানোর অনেক অনুষঙ্গ যখন টাইগার দলকে ঘিরে ধরেছে, তখন দরকার ছিল দারুণ কিছু প্রদর্শনের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই কাজটাই করলেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। নানামুখী চিন্তা নিয়ে শুরু হওয়া দিনটি উৎসবে রাঙিয়েছে দুজনের ২৩৬ রানের জুটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঝকঝকে রোদের আলোয় রেকর্ড জুটি উপহার দিয়েছেন মুশফিক-মুমিনুল। বাংলাদেশের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি, আর যেকোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ।

তবে দিনের শেষটা ছিল আক্ষেপের। রোদের তেজ যখন মিইয়ে এসেছে, তখন মুশফিক নার্ভাস নাইনটিজে (৯২) সাজঘরে ফেরার পরের বলেই লিটন দাস (০) শিকার সুরঙ্গা লাকমালের। দ্রুত দুই উইকেট নেই।

তারপরও প্রথমদিন শেষে স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারে বাংলাদেশ। মুমিনুল হক অপরাজিত ১৭৫ রানে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে রেখে মাঠ ছেড়েছেন কক্সবাজারের টাইগার তারকা।

মুমিনুল-মুশফিকের তৃতীয় উইকেট জুটিটিই রং চড়িয়েছে বাইশ গজে। তার আগে মাঘের হিমশীতল সকালে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দারুণ করেছেন। শুরুতে একটু নড়বড়ে থাকলেও রোদের আলোর প্রখরতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চওড়া করেছেন টাইগার ওপেনিং জুটি।

Reneta

ভাল শুরু পেলেও অর্ধশতক করার পরই তামিমের সাজঘরে ফেরা আক্ষেপ হয়ে থেকেছে। তার ৫৩ বলে ৫২ রানের ইনিংস শেষ দলীয় রান যখন ৭২। ইমরুলের সঙ্গে তিন নম্বরের স্পেশালিষ্ট মুমিনুল জুটি বাঁধলে শতরান পেরিয়ে যায় বাংলাদেশ। ১২০ রানের মাথায় অফস্পিনার সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ইমরুল (৪০)।

ড্রেসিংরুমে ফিরে অবশ্য আফসোস করতে হয়েছে এ বাঁহাতিকে। রিভিউ নিলে বেঁচে যেতেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বলের উচ্চতা এতটা ছিল যে অনায়াসে চলে যেত স্টাম্পের অন্তত তিন ইঞ্চি উপর দিয়ে। পরে কেবলই মুমিনুল-মুশফিকের ব্যাটিং উপাখ্যান।

একপ্রান্ত আগলে সাবধানী ব্যাটিং করে যান মুশফিক। অপরপ্রান্তে নিজ ঢংয়ে সাবলীল ব্যাটিং করে যান মুমিনুল। ৫৯ বলে পূর্ণ করেন ফিফটি। ৯৬ বলে ছুঁয়ে ফেলেন তিনঅঙ্ক। দেশের হয়ে দ্বিতীয় দ্রুততম শতক। লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম।

মুমিনুলের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এটি, তখন ১৩ বাউন্ডারি নামের পাশে। পরের পঞ্চাশ করতে খেলেন ৭৪ বল, বাউন্ডারি একটি। শেষপর্যন্ত ২০৩ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংসে ১৬টি চারের সঙ্গে আছে একটি ছক্কার মারও। আর মুশফিক ১৯২ বলে ৯২ রানে ফেরেন, ১০চারে সাজিয়ে।

বাংলাদেশের শেষ দুটি উইকেটের পতন শেষবেলায় বলেই আক্ষেপ বাড়াচ্ছে। তামিম আউট হয়েছিলেন প্রথম ঘণ্টার পানি পানের বিরতির পরপরই। ইমরুল ফেরেন লাঞ্চ বিরতিতে যাওয়ার শেষ ওভারে। দুটি উইকেটই আক্ষেপ হয়ে থেকেছে। শেষে জোড়া আক্ষেপ যুক্ত হয়েছে।

তবে আশারপ্রদীপ হয়ে আছেন দুই নির্ভরতা। যাদের ব্যাট সদেখাচ্ছে বড় কিছুর স্বপ্ন। ম্যাচ শুরুর আগে চট্টগ্রামের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। স্পিন দুর্গের জুজু অবশ্য প্রথমদিনে দেখা যায়নি। অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে টস জেতা মাহমুদউল্লাহ দ্বিতীয় দিনে মুমিনুলকে সঙ্গী করে সেই জুজুটা আরও দূরে ঠেলে দেবেন, সেটাই এখন প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুলমুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নামছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT