বিনোদন

ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

ঈদের দ্বিতীয় দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘তুমি আছো তুমি নেই’ এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন এর ছবি, নাটক ও সিনেমার প্রচারনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক ও সিনেমার প্রচারনা সহ চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে বিভিন্ন নাটক ও সিনেমার পোস্টার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বহুল আলোচিত ছবি ‘তুমি আছো তুমি নেই’। গেল মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি এবার দেখতে পারবেন চ্যানেল আইয়ের পর্দায়।

ঈদের দ্বিতীয় দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘তুমি আছো তুমি নেই’ এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার।

এই ছবির প্রধান আকর্ষণ প্রার্থনা ফারদিন দীঘি। কারণ শিশু শিল্পী থেকে নায়িকা হওয়ার পর এটাই তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি।

শিশুশিল্পী হিসেবে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় ২০০৬ সালে প্রথম অভিনয় করেন দীঘি। সেবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার হাতে ওঠে শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার। এরপর চাচ্চু আমার চাচ্চু, এক টাকার বউ সিনেমা দুটিতেও দীঘি অর্জন করেন শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার।

ছোট্ট দীঘি তখনই ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। সেই ছোট্ট দীঘিরই ‘চিত্রনায়িকা’ হিসেবে মুক্তি পাওয়া প্রথম সিনেমা এটি।

দীঘি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ, সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। অভিনয়ের পাশাপাশি এই ছবিটির প্রযোজক সিমি ইসলাম কলি।

বিষয়:অমিত হাসান আসিফ ইমরোজ ঈদ ২০২১ চ্যানেল আই তুমি আছো তুমি নেই দেলোয়ার জাহান ঝন্টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…