চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় হোক সুসম্পর্কের

মহিবুর রৌফ শৈবাল মহিবুর রৌফ শৈবাল
১০:২০ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
লাইফস্টাইল
A A

সম্পর্ক শব্দের ব্যপ্তি বৃহৎ। এই সর্ম্পকের সৃষ্টি পৃথিবীর আদিম লগ্ন থেকে। সম্পর্ক সূক্ষ্ম ও জটিলতায় পূরিপূর্ণ। প্রতিদিনই সর্ম্পক সৃষ্টি হচ্ছে, কখনো জন্মগত, যা পারিবারিক বা বংশানুক্রমিক। এই পারিবারিক সম্পর্ক ইন্দ্রজাল থেকে এই সম্পর্ক কখন জাতীয়, আন্তর্জাতিক, পারিপার্শ্বিক, প্রতিষ্ঠানিক সম্পর্কের পদ মর্যাদায় এসে দাঁড়ায়। সম্পর্ক কখনও আবার তৈরি হয় সমাজিক, রাজনৈতিক ও মূল্যবোধের আর্বিভাবে- ভালবাসা, মায়া, স্নেহ, শাসন, অনুরাগের সমীকরণে। প্রত্যেকটি মানুষ বেড়ে ওঠার সময় কারো না কারো ভালোবাসা, মায়া, স্নেহ, শাসন, অনুরাগে বড় হয়, বুঝতে শিখে। জড়ায় সম্পর্কের মায়াজালে।

ভেবেছি কি কেউ কখনো, সম্পর্কের ইতিকথা। অভিমানে, ভারাক্রান্ত হৃদয়ে, হয়তো দুরে যায় দুটি মানবের দুটি মাথা, এমন হবে বুঝিনি কখনো স্বপ্নেও। শেষ হয়েও হয়না শেষ, হাওয়ার গাড়ীর মনস্তত্ত্বে থাকে তার কথা। হয়েতো শেষ হয়ে যায় দুজনের দেখা, হাত ধরা দুজনের হেঁটে চলা, আঁধারের কল্পনাতে সে আসে, কে দিবে তার বাঁধা?

স্মৃতির পাতার ফেলে আসা সম্পর্ক যতই তিক্ত হোক, বন্ধনহীন বন্ধুত্বের জড়ানো কথকথন থেকে দূরে থাকে দুটি হাওয়ার গাড়ী। তবুও মনে পড়ে অনেক স্মৃতি আর অম্লান অতৃপ্ত বেদনা, হোক না নিশিতার মতো তিতা। রূপকথার হৃদয় আকাশে দুটি তারা যখন ঝড়ে পড়েছিল, ঠিক তখন শুধু নিরব ছিল দুজোড়া নেত্র।

Banglabid

চেনা মানুষটি যখন হয়ে যায় অচেনা, সহ্য হয়নি যেমন আর ঠিক কষ্টের সীমানা! পৃথিবীর বুকজুড়ে কত না বিচিত্র মানুষ আর কত ধরণের সম্পর্ক। কেউ সম্পর্ক করে সময় কাটার প্রয়োজনে, কেউ মনের আত্মতৃপ্তির জন্য কেউবা ভাল একটি বন্ধুত্বের জন্য, যে নাকি সুখে দুখে সবসময় তার পাশে দাঁড়াবে। কিন্তু আসলে কি বাস্তবে তা হচ্ছে..? জানি না এর পরিসীমা কি বা এর গন্তব্য কোথায়?

পছন্দ করি কোন কিছু না পাওয়ার আশায় অন্যকে সাহায্য করতে। নিজে কিছু ভোগ না করে অন্যকে ভোগ করাতে বেশি ভালবাসি, পছন্দ করি, কারণ জানা আছে “ভোগে সুখ নেই ত্যাগই সকল সুখ”।

সবসময় নিজের ঢং-এ চলতে বেশি পছন্দ করা হয়ে উঠে নেত্রযুগলের, কাউকে অনুকরণ বা অনুসরণ করে নয়। নীলধ্রুব তারা প্রশ্নে দুটি নেত্র আড় চোখে তাকায়, ভালোলাগার আকাশে দিকে। আকাশের আলোয় নিজের ছায়ার অনুসরণে পিছনে তাকিয়ে দেখা পথে, হয়তো সবকিছুই আসে যায়, এক গতিহীন ধারায়। যার সম্পর্ক নিশ্চিতভাবে দুটি নেত্রর নিজস্ব হলেও, করারই কিছু থাকে না, শুধু সম্পর্কটিকে অশ্রদ্ধা করে।

Reneta

আজি কে আছে মোর দিকে চাহিয়া দৃষ্টি গোঁচর চোখে….! অনন্ত আশা নিয়া দাঁপিয়ে বেড়ায় সময়ের এ প্রান্ত থেকে অপরপ্রান্তে, তুমি থাক দাঁড়িয়ে দৃষ্টি গোঁচর চোখে, ওহে! মায়াবিনী। হিমেল পরশে চুল যেন ভাসে তোমার দক্ষিণা হাওয়ার মৃদু বাতাসে, দু’চারটি অশ্রুজ্বলে কাঁদছো কেন তুমি? কাল্পনিক মোনালিসার মত রেখেছি তোমায় আমি হৃদয়ের বন্ধনে!! অন্তরালের ছায়াতটে যা ছিল তা শুধু্ কি “উপমা”।

সম্পর্ক সুন্দর এবং মধুর রাখার জন্য মেনে নিয়ে চলতে গিয়ে কাছের মানুষটি যত প্রিয়ই হোক না কেন, তার সঙ্গে কিছু কথা এড়িয়ে যাই, হয়তো এটাই ভালো। তবুও ভেবে বলি, শোন সম্পর্ক নিজে থেকেই তৈরি হয়। ইচ্ছে করলেই সম্পর্ক ভাঙ্গা যায় না আবার গড়াও যায় না।

ভালোবাসা ছাড়া যেকোনো সুষম সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। অনিশ্চয়তায় না ভুগে; যাকে প্রেয়সী করতে চাচ্ছেন বা যার প্রিয় হতে যাচ্ছেন, তাকে নিয়ে প্রতিনিয়ত বিস্মিত হওয়া যাবে না। তাকে বোঝার চেষ্টা করুন। তারপর যৌক্তিকভাবে বিশ্বাস করতে শিখুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পর্কসুসম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT