চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ, তবে…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় টিম টাইগার্স। শুক্রবার মিরপুরে জয়ের লক্ষ্য নিয়েই নামবে স্বাগতিকরা। তবে ম্যাচের পরিস্থিতি যদি ড্রয়ের পথ দেখায়, সেটির চেষ্টা করতেও আপত্তি নেই সাকিব আল হাসানের।

‘অবশ্যই জেতার জন্য খেলবো আমরা। যদি ওরকম কোনো পরিস্থিতি আসে ড্র করা যেতে পারে, তাহলে সে চেষ্টা করা যেতে পারে। তবে প্রথম লক্ষ্য, অবশ্যই জেতার জন্য খেলা।’ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন এভাবেই।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিদেশের মাটিতে প্রথমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তখনও টেস্ট অধিনায়ক ছিলেন সাকিব। দ্বিতীয় মেয়াদে নেতৃত্ব পাওয়ার পর এবার ঘরের মাঠেও এসেছে ক্যারিবীয়দের প্রথমবার হোয়াইটওয়াশ করার সুযোগ।

টাইগার অধিনায়ক মনে করেন প্রত্যাশিত ফল পেতে হলে সবদিক থেকেই ছাড়িয়ে যেতে হবে উইন্ডিজকে, ‘সুযোগ আছে, কিন্তু সুযোগটা কাজে লাগাতে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। স্বাভাবিকভাবেই উইন্ডিজ দল আরও ভালো করার জন্য মরিয়া থাকবে। ওরা ওদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যেন ভালো করতে পারে, জিততে পারে। আমাদের জিততে হলে ওদের থেকে বেটার পারফর্ম করতে হবে।’

‘চট্টগ্রামে যে পারফরম্যান্স করেছি তারচেয়েও ভালো পারফর্ম করতে হবে এখানে জিততে হবে। আমাদের নিজেদের উপরেও নিজেদের একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা আমি বিশ্বাস করি। আমরা সফল হতে পারবো। তার জন্য আমাদের মানসিক ও শারীরিকভাবেও অনেক বেশি দৃঢ় হতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT