চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের খুব কাছে থেকে ফিরল রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দিনই ১৮৯ করে হার দেখতে হয়েছে রাজশাহী রয়্যালসকে। চট্টগ্রাম পর্বে এসে বদলে যাওয়া বঙ্গবন্ধু বিপিএলে বুধবার ১৮১ করেও ভাগ্য বদলাতে পারল না ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। টানটান উত্তেজনার ম্যাচে মোহাম্মদ নবির দলকে পরাজয়ের বৃত্তে রেখে ২ বল আগেই ৬ উইকেটে জয় তুলেছে কুমিল্লা ওয়ারিয়র্স।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নিজেদের ভাগ্য বদলানোর ইঙ্গিতই দিয়েছিল প্রথম দুই ম্যাচেও জয়হীন রংপুর। ওপেনার মোহাম্মদ শাহজাদের আগ্রাসী ২৭ বলে ৬১ রানের ইনিংসে রেঞ্জার্সরা সুখবরের মঞ্চ গড়েছিল।

৭ চার ও ৪ ছক্কায় তাণ্ডব চালিয়েছেন শাহজাদ। পরে টম অ্যাবেল, অধিনায়ক নবি ও লুইস গ্রেগরির বিশ পেরোনো তিনটি ইনিংসে ৮ উইকেটে ১৮১ রান পায় রংপুর।

প্রতিপক্ষের বিদেশিদের ইনিংসের জবাবে দারুণ খেলেছেন কুমিল্লার দেশি ব্যাটসম্যানরা। লঙ্কান ওপেনার ভানুকা রাজাপাক্সার সঙ্গে ওভার প্রতি ১০ রান করে তুলে স্কোরবোর্ডে ৬১ এনে জয়ের ভিত গড়ে দেন সৌম্য সরকার। ৫ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৪১ করেছেন ফিরেছেন এ বাঁহাতি। অন্যদিকে ১৬ বলে ৩২ করে আউট হন রাজাপাক্সা।

দুই ওপেনার ফেরার পর কুমিল্লাকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন সাব্বির রহমান ও ডেভিড মালান। ৩ চার ও ২ ছক্কায় ৪০ বলের ইনিংসে সাব্বির এক রানের জন্য হাতছাড়া করেন এবারের আসরে নিজের প্রথম ফিফটি।

মালান অবশ্য দলকে জিতিয়েই ফিরেছেন, ২৪ বলে ইংলিশ ব্যাটসম্যানের রান ৪২। ২ চারের সঙ্গে ছক্কার মার ছিল ৩টি।

Reneta

যথারীতি এ ম্যাচে বেধড়ক মার খেয়েছেন রংপুরের বোলাররা। সবচেয়ে রান খরচ করেছেন লুইস গ্রেগরি, চার ওভারে কোনো উইকেট না নিয়ে দিয়েছেন ৫৫ রান। কম যাননি মোস্তাফিজুর রহমানও। সাব্বিরের উইকেটটি পেলেও বাঁহাতি পেসার রান বিলিয়েছেন ৩৫টি। ১৯তম ওভারে বল করতে এসে ১১ রান দিয়ে কুমিল্লার জয়ের রাস্তায় বাধা হতে পারেননি নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এ বাঁহাতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সকুমিল্লা ওয়ারিয়র্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT