চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
জনপদ, জয়পুরহাট
A A

শফিউল বারী রাসেল: জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শামসুদ্দিন সরদার নামে লজিক গ্রুপের ১ সমর্থক নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। হতাহতরা সবাই কুসুমসাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়: মাস খানেক আগে জেলা আওয়ামী লীগের সদস্য ও মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদারের লজিক গ্রুপের সমর্থক ও বিদ্যালয়ের সভাপতি মামুন কালাই উপজেলার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরু-ছাগলের উৎপাত বন্ধ করতে বেড়া নির্মাণ করেন।

‘অপর গ্রুপ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা চেয়ারম্যন মিনফুজুর রহমান মিলন গ্রুপের সমর্থকরা শুক্রবার দিবাগত রাতে সেই বেড়া ভাঙতে থাকে। এ সময় লজিক গ্রুপের সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়।’

আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শামসুদ্দিন সরদারের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শামসুদ্দিন; মাত্রাই ইউপি চেয়ারম্যান লজিক গ্রুপের সমর্থক।

Reneta

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: এ ঘটনায় রাতেই লজিক গ্রুপের সমর্থক মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান বাদি হয়ে ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআহতনিহতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT