চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোর ধারাবাহিকতায়, শেখাচ্ছেন ‘ফাস্ট বোলিং’টাও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতায় সব বিভাগই বিবর্ণ পারফরম্যান্স করেছে। পেসারদের ধারাবাহিকতার অভাবটাও বেশ ভুগিয়েছে দলকে। শিষ্যদের নিয়ে তাই বিশেষ অনুশীলন ক্যাম্পে নেমে পড়েছেন কোর্টনি ওয়ালশ। টাইগার দলের পেস বোলিং কোচ তাসকিন-রুবেলদের স্কিল ও মৌলিক ব্যাপারগুলো নিয়ে কাজ শুরু করেছেন।

ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে মার্চেই লঙ্কানদের মাটিতে টি-টুয়েন্টির ত্রিদেশীয় টুর্নামেন্ট। হাতে খুব বেশি সময় নেই। যেটুকু আছে তা কাজে লাগাতে ১৪ পেসার নিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার। ওয়ালশের বিশেষ এই অনুশীলন-ক্লাস চলবে ৩ মার্চ পর্যন্ত।

লঙ্কায় উড়াল দেয়ার আগে রুবেল, তাসকিন, সাইফউদ্দিনদের চেনাছন্দে ফেরানোর চেষ্টাই হবে ওয়ালশের প্রধান কাজ। সব কন্ডিশনেই কিভাবে ভাল করতে হয়, যতটা সম্ভব সেই পরিস্থিতির জন্য পেসারদের তৈরি করতে চান এই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি।

‘পেসাররা দেশের মাটিতে ভাল করতে পারেনি। সামনে শ্রীলঙ্কায় খুব চ্যালেঞ্জিং সিরিজ। ক্যাম্পে তাদের মানসিক দিক নিয়ে কাজ করা হচ্ছে। কোন পরিস্থিতিতে কীভাবে কী করতে হবে সেটা নিয়ে কাজ হচ্ছে। নিজেদের ক্ষমতা জেনে সবকিছু কিভাবে স্বাভাবিক নিয়মে করা যায় সেটা নিয়ে কাজ করছে।’

গত কিছুদিনে কী করেছে পেসাররা সেটা ভুলে যেতে বলছেন ওয়ালশ। তাকাতে বলছেন সামনে। কেবল শ্রীলঙ্কার সিরিজটির দিকেই মনোযোগ দিতে শিষ্যদের পরামর্শ তার। সেইসঙ্গে ধারাবাহিকতার মন্ত্র রপ্ত করায় ওপর জোর দিচ্ছেন।

মূর্তিকারিগর

Reneta

‘ক্যাম্পে ধারাবাহিকতার ওপর মনোযোগ দেয়া হচ্ছে। গত কিছুদিন যতটা দরকার, তেমন ধারাবাহিক বোলিং পারিনি আমরা। যদি ধারাবাহিক হতে পারে, তাতে দশবারের আটবারই সেটা ওদের পক্ষে কাজ করবে। ক্যাম্পে সেখানেই দৃষ্টি দেয়া হচ্ছে। এটা যাতে বুঝতে পারে ফাস্ট বোলিং কী, সেটা নিয়েও কাজ হচ্ছে। কতটা কঠোর পরিশ্রম করতে হবে তা নিয়ে কাজ হচ্ছে।’

সদ্যগত ঘরের মাঠের সিরিজের আগে সাউথ আফ্রিকা সিরিজেও ব্যর্থ হয়েছে পেসাররা। ওয়ালশ সেটির কারণ খুঁজেছেন। তার মনে হয়েছে বোলাররা নিজেদের ওপর আস্থা রাখতে না পারার মাশুল দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি সরলভাবে নিতে পারেনি।

ক্যাম্পে ডাক পেয়েছেন- তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, আবুল হাসান রাজু, হাসান মাহমুদ, রবিউল হক, আবু হায়দার রনি, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, কাজী অনিক, কামরুল ইসলাম রাব্বি, হোসেন আলী। যাদের মধ্যে মোস্তাফিজ পিএসএল খেলতে দুবাই রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ালশতাসকিনরাহিরুবেল
শেয়ারTweetPin1

সর্বশেষ

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬

ছাত্রশিবির জকসুকে এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে: অভিযোগ ৪ নেতার

এপ্রিল ২৪, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নতুন মুখপাত্র

এপ্রিল ২৪, ২০২৬

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

এপ্রিল ২৪, ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT