চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোর করে সিনেমা হলে মন্ত্রী আনা যায়, দর্শক না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য ৫ জন মন্ত্রীকে জোর করা যায়, তাদের হলে আনা যায়। কিন্তু সাধারণ দর্শকদের আনা যায়না। ছবি যদি ভালো হয়, তবে এমনিতেই দর্শক হলে আসবে। জোর-জবরদস্তি করা লাগেনা’-বলে মনে করে চলচ্চিত্রের গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। তার মতে, ‘এখন যেসব ছবি নির্মাণ হচ্ছে ৯৫ ভাগ ছবির গল্প একরকম। ঘুরে ঘুরে একই প্রেমের ক্যানভাস। ১০০ ছবির মধ্যে যে ৫ টি সিনেমা অন্যরকম হচ্ছে, সেগুলোই দর্শক দেখছে, হিট হচ্ছে।’

জাকির হোসেন রাজু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘জীবন সংসার’। সালমান শাহ ও শাবনূর অভিনীত এ ছবিটি নব্বই দশকের তুমুল আলোচিত। এরপর নির্মাতা রাজু নির্মাণ করেন ‘মিলন হবে কত দিন’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘স্বামীর সংসার’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালবাসলেই ঘর বাধা যায়না’, ‘জ্বি হুজুর’, ‘পোড়ামন’, ‘নিয়তি’। ২০১২ সালে ‘ভালবাসলেই ঘর বাধা যায়না’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে সালমান শাহ, শাবনূর, রিয়াজ, শাকিব খান, সাইমনসহ অনেকেই নিজেদের সমৃদ্ধ করেছেন।

শুধু তাই নয়, রোমান্টিক ছবির পরিচালক হিসেবে জাকির হোসেন রাজু সুপরিচিত। সর্বশেষ ‘প্রেমী ও প্রেমী’, ‘ভালো থেকো’ এই ছবি দুটো নির্মাণ করেন তিনি। এরপর নির্মাতা রাজু পরিচালিত আর কোনো ছবি মুক্তি পায়নি। এমনকি নতুন ছবির কাজও করছেন না। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জাকির হোসেন রাজু জানালেন, তিনি আবার নির্মাণে ফিরছেন। বলেন, একসঙ্গে দুটি ছবির কাজ নিয়ে কামব্যাক করবো। বিস্তারিত এই সুখবরটা এপ্রিলে ঘোষণা করবো।

জাকির হোসেন রাজু বলেন, ‘আমি নিজেই প্রযোজনায় আসছি। প্রডাকশন হাউজের নাম ‘জেড ফেস্ট’। ইংরেজিতে ‘জিরো টু ইনফিনিটই’। যে দুটি ছবি নির্মাণ করবো ওই ছবি দুটো হবে ট্রেন্ডের বাইরে। সম্পূর্ণ আলাদা। গান, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, নির্মাণ সবই আলাদা। এখনকার ফরম্যাটের বাইরে। আমি ট্র্যাডিশনের মধ্য থেকে ট্র্যাডিশন ভাঙবোই। গল্প, গান সবকিছুই প্রস্তুত। অর্থের যোগানে কিছুটা আটকে আছি। একটা ছবি বাণিজ্যিকভাবে নির্মাণ করবো, আরেকটা জাতীয়ভাবে কিছু অর্জনের জন্য নির্মাণ করবো। প্রথমে বাণিজ্যিক ছবি দিয়ে একটা হুলস্থূল বাঁধাবো। প্রাথমিকভাবে শিল্পীদের সঙ্গে আলাপ করে রেখেছি। ‘

তিনি বললেন, ‘আমাদের গল্প সংকট নয়। গল্পটা খুঁজে নেওয়ার মানসিকতার অভাব। চারপাশে লাখ লাখ গল্প রয়েছে। এমনও আছে, একজন মানুষের জীবনের গল্প দিয়ে ভিন্নভিন্ন পাঁচটি সিনেমা নির্মাণ করা যায়। রেডিওতে প্রতি সপ্তাহে ‘জীবনের গল্প’ নামে একটি অনুষ্ঠান শুনি। ওখানে মানুষের জীবনের বিচিত্র সব গল্পে শুনে অবাক হই। সেখান থেকে অনেকগুলো নতুন গল্পের অনুপ্রেরণা পেয়েছি। সেগুলো দিয়ে ১০ টা সিনেমা প্লট বানানো যায়।’ দৃঢ় কণ্ঠে নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমা চলছে না, এখানকার মানুষজন হতাশ। এই হতাশা কাটিয়ে দেব। যারা বলে সিনেমা চলে না তাদের দেখিয়ে দেব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রজাকির হোসেন রাজুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT