চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোর করে চেয়ার দখলের কোনও ইচ্ছে নেই আমার: জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৩, মে ২০২২
বিনোদন
A A

‘সারা পৃথিবী জানে আমি ভোট পেয়ে নিয়মতান্ত্রিক ভাবে জয় লাভ করেছি। তথাকথিত একটা আপিল বোর্ড অনিয়মতান্ত্রিকভাবে জোর করে রায় দিয়ে আরেকজনকে চেয়ারে বসিয়ে দিয়েছে। এখন আমিতো গিয়ে মারামারি করবো না। জোর করে চেয়ার দখলের কোনও ইচ্ছে নেই আমার, সেটা কোর্টের মাধ্যমে সুরাহা হয়ে আসুক। আমি দুইবার নির্বাচিত হয়েছি শিল্পীদের ভোটে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে ‘অসত্যের বিরুদ্ধে লড়াই’ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। আপিল বিভাগে মামলার শুনানির দিন নির্ধারণের পর আদালত চত্বরে সোমবার (২৩ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

জায়েদ খান বলেন, লজ্জাহীনভাবে দখল করে চেয়ারে বসে আছেন নিপুণ। আপিল বিভাগের স্থিতাবস্থা থাকার পরও নিপুণ আদালতের আদেশ অমান্য করে চলেছেন। আমি সর্বোচ্চ আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি অভিযোগ করে বলেন, শিল্পীদের মধ্যে এখন হাহাকার। শিল্পীরা ফোন করছে, তাদের মধ্যে অস্থিরতা দেখছি। এই কয়দিনে সমিতির আগের অবস্থা আর নাই, দুই টার্মে কাজ করে যে অবস্থায় সমিতিকে রেখে আসছিলাম, সেই জৌলুস নাই। যারা নির্বাচিত হয়েছে, কমিটির সবাইকেইতো এক করতে পারেনি। ২১ জনের কমিটি, অথচ তাটের সভায় বড়জোর ১০ বা ১১ জন উপস্থিত হয়। বাকিরা কোথায়?

এর আগে আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণ আক্তারের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী ৫ জুন দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। অন্যদিকে নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আপিল বোর্ডজায়েদ খাননিপুণলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT