অপ্রীতিকর অবস্থা এড়ানোর ভয়ে বরাবরই সতর্ক থাকতে হয় তারকাদের। কিন্তু সবসময়ই সব তারকাদের পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হয় এমনটা না। এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ভারতীয় জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর।
সম্প্রতি রিয়েলিটি শো (ইন্ডিয়ান আইডল ১১)-এর অডিশনে হঠাৎ করেই নেহাকে চুম্বন করে বসেন এক প্রতিযোগী।
মূলত শো’টির অডিশনে বিচারকের আসনে হাজির ছিলেন অনু মালিক, নেহা কাক্কর এবং বিশাল দাদলানি।
সেখানেই আচমকা এক প্রতিযোগী এসে হাজির হন। যিনি প্রথমে নেহা কাক্করকে বেশ কিছু জিনিষ উপহার দিতে শুরু করেন। নেহাও বেশ খুশি মনে তা হাতে নিয়ে নেন।
কিন্তু এরপরই আসে সেই বিপত্তি। হঠাৎ করে কিছু বলা নেই, কওয়া নেই নেহার গালে জোর করে চুম্বন করে বসেন সেই প্রতিযোগী। যা দেখে শোয়ের প্রত্যেকেই বেশ অবাক হয়ে যান! একই সাথে নেহাও বেশ অপ্রস্তুত হয়ে যান বিষয়টিতে।
এরপর সেখান থেকে সরে যান বলিউডের এই জনপ্রিয় গায়িকা। কারণ ওই ব্যক্তিকে কী বলবেন, তখন সেটা বুঝতে পারছিলেন না নেহা। আর সেই মূহুর্তটির ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়!







