অন্যান্য খেলা

জোকোভিচের ‘বছর সেরা’ পারফরম্যান্স এটি

নোভাক জোকোভিচ টেনিস ম্যাচে বলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোভাক জোকোভিচ একটি টেনিস ম্যাচে বলের জন্য প্রস্তুত থাকছেন, তার প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ওপেনে গায়েল মনফিলসকে হারিয়ে আসরের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সকে বছরের সেরা বলেছেন সার্বিয়ান তারকা।

মঙ্গলবার ফ্রেঞ্চম্যান মনফিলসকে ৬-৩ ও ৬-২ সেটে হারিয়ে জোকোভিচ তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন। মোট ১৮ বারের দেখায় মনফিলসকে প্রতিবারই হারানোর কীর্তি গড়লেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।

ভ্যাকসিন ইস্যুতে বিতর্কে জড়িয়ে একরাশ হতাশা নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশে ফিরতে হয়েছিল নোভাক জোকোভিচকে। বছরের শুরুর সেই হতাশা কাটিয়ে ওঠার একমাত্র হাতিয়ার হতে পারে ভালো পারফরম্যান্স। সেটিই করে দেখালেন টেনিসের বর্তমান নাম্বার ওয়ান।

ম্যাচ শেষে জোকো বলেছেন, ‘সম্ভবত এটিকে বছরের সেরা পারফরম্যান্স হিসেবে মূল্যায়ন করব। কোর্টে খুব ভালো বোধ করেছি। আমি খুবই সন্তুষ্ট।’

‘আজ পর্যন্ত এই বছর যে কয়েকটি টুর্নামেন্ট খেলেছি, তাতে সেরা টেনিস খেলিনি। এখনও ছন্দ খুঁজে ফিরছি, আমার গতানুগতিক ধারা খুঁজছি।’

বিষয়:জোকোভিচ মনফিলস মাদ্রিদ ওপেন মারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…