স্পোর্টস

জোকোভিচের উইম্বলডন জয়

জোকোভিচের উইম্বলডন জয়

উইম্বলডন টেনিসের পুরুষ এককের শিরোপা অক্ষুন্ন রেখেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি হারিয়েছেন সাতবারের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে।

অল ইংল্যান্ড ক্লাবে প্রায় তিন ঘণ্টা লড়াই করে জয়ী হন জোকোভিচ। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ৭-৬, ৬-৭, ৬-৪, ৬-৩ সেটে হারান ফেদেরারকে।

এই দুই তারকার ১৩ বারের গ্র্যান্ড স্লাম লড়াইয়ে ৭-৬য়ে এগিয়ে গেলেন জোকোভিচ। এটি তাঁর তৃতীয় উইম্বলডন এবং নবম গ্র্যান্ড স্লাম শিরোপা।

বিষয়:উইম্বলডন জোকোভিচ রজার ফেদেরার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…