চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোকার’-এ মুগ্ধতা: জোয়াকুইন ফনিক্সের সেরা সাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

৪ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জোয়াকুইন ফনিক্স অভিনীত ‘জোকার’। এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন জোয়াকুইন ফনিক্স। নিজেকে ‘জোকার’ চরিত্রে ফুটিয়ে তোলার জন্য ৫২ পাউন্ড ওজন কমিয়েছেন, পর্দায় মানসিকভাবে বিকারগ্রস্ত আচরণ করার জন্য দিনের পর দিন চর্চা করেছেন। সিরিয়াল কিলারদের নিয়ে পড়াশোনা করতে হয়েছে বিস্তার। ফলে চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছেন তিনি। আর তাই তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। তার অসাধারণ অভিনয়ের জন্য ‘জোকার’কে বলা হচ্ছে ‘মাস্টারপিস’!

‘জোকার’ ছবিতে সাইকোপ্যাথ চরিত্রে জোয়াকুইনের এত শক্তিশালী অভিনয় দেখে দর্শকরা রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছেন। ফলে হঠাৎ করেই তাকে নিয়ে দর্শকের আগ্রহ বেড়ে গেছে। জোয়াকুইনের অনবদ্য অভিনয় উপভোগ করতে চাইলে দেখে নিতে পারেন তার আরও সাতটি ছবি:

হার (২০১৩): বিচ্ছেদের পরে আশেপাশের মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তিবোধ করা এবং এরপর ‘সামান্থা’ নামের একটি প্রোগ্রামের মাধ্যমে সেই সমস্যা সমাধানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন সিনেমা ‘হার’। অপারেটিং সিস্টেমের ভূমিকায় স্কারলেট জোহানসনের কণ্ঠ এবং জোয়াকুইনের অভিনয়ের আবেশে মুগ্ধ হয়ে দেখা যায় ছবিটি।

ইনহেরেন্ট ভাইস (২০১৪): পল থমাস অ্যান্ডারসন পরিচালিত অপরাধ হাস্যরসাত্মক নাট্যধর্মী ইনহেরেন্ট ভাইস ছবিটি থমাস পিনচন এর উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে। ছবিতে একজন নেশাগ্রস্ত ব্যক্তিগত গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন ফনিক্স।

দ্য মাস্টার (২০১২): এই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা দেখানো হয়েছে। জোয়াকুইন ফোনিক্স এই ছবিতে ফ্রেডি কুয়েল নামের এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন যাকে যুদ্ধের পর সমাজকে পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করতে দেখা যায়। এই ছবিতে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন ফনিক্স।

সাইনস (২০০২): মার্কিন চলচ্চিত্র পরিচালক এম. নাইট সাইমালান পরিচালিত ‘সাইনস’ কল্পবিজ্ঞান ঘরানার ছবি। ছবিতে মেরিল হেস চরিত্রে অভিনয় করেছেন জোয়াকুইন।

গ্ল্যাডিয়েটর (২০০০): রিডলি স্কট পরিচালিত ২০০০ সালের মার্কিন মহাকাব্যিক-ঐতিহাসিক চলচ্চিত্র গ্ল্যাডিয়েটর-এ কমোডাস চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছিলেন জোয়াকুইন ফনিক্স। এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন তিনি।

ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার (২০১৭): লিন রামসে নির্মিত ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার ছবিতে একজন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ভূমিকায় দেখা গেছে জোয়াকুইন ফনিক্সকে। ছবিটি কিছুটা ভৌতিক।

Reneta

দ্য ভিলেজ (২০০৪): ঐতিহাসিক নাট্যধর্মী ভীতিপ্রদ চলচ্চিত্র দ্য ভিলেজ ছবিটি পরিচালনা করেছেন এম. নাইট সাইমালান। সাইমালান এর অন্য ছবিগুলোর মতোই এই ছবির শেষেও রয়েছে চমক। কামিং সুন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্ল্যাডিয়েটরজোকারজোয়াকুইন ফনিক্সলিড বিনোদনহার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT