চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্ডার বাজেট চান নারী অধিকার কর্মীরা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:১৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
নারী
A A

বিশ্ব এখন দ্রুত এগিয়ে যাচ্ছে, পরিবর্তনও হচ্ছে খুব দ্রুত। পরিবর্তনশীল এই বিশ্ব বাস্তবতায় টিকে থাকতে হলে নারীদের প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানো প্রয়োজন মনে করছেন নারী অধিকার কর্মীরা।

তারা এও মনে করছেন, নারী-পুরুষ অসমতার কারণে আজ জেন্ডার বাজেটের প্রয়োজন হয়েছে। জেন্ডার বাজেটে বড় জায়গা হওয়া উচিৎ নারীর দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের জন্য ব্যয় করা। কারণ দক্ষ শ্রমিক হিসেবে নারী গড়ে উঠলেই কেবল সে প্রতিযোগিতায় টিকতে পারবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ মিলনায়তনে ‘জেন্ডার সংবেদনশীল জাতীয় বাজেট প্রণয়ন এবং পরিবীক্ষণ প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় এই প্রয়োজনীয়তার কথা বলেন বিভিন্ন স্তরের নারী অধিকার কর্মীরা।

সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারী অধিকার কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা হক বিদিশা এবং মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী।

বক্তারা আগে গার্মেন্টে ৮০-৮৫ ভাগ কর্মীই ছিল নারী, এখন এটি ৬০-৬৫ ভাগে নেমে এসেছে মন্তব্য করে বলেন, এর কারণ হলো প্রযুক্তি ব্যবহারে দক্ষতার অভাব। কারণ এসব পেশায় এখন প্রযুক্তির ব্যবহার চলে আসছে। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে না পারলে নারীরা পিছিয়ে যাবে। সে কারণে নারীর প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে।

নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি না থাকার বিষয়টি তুলে ধরে বক্তারা বলেন, একজন নারী ঘরে রান্নার কাজ করলে অর্থ পায় না। কিন্তু হোটেলে গিয়ে রান্নার কাজ করলে অর্থ পায়। মেয়েদের কাজের স্বীকৃতিটা জিডিপিতে হিসাব করা হয় না। এটিকে জিডিপিতে আনা দরকার। জিডিপি বাড়াতে চাই না, কিন্তু নারীর কাজকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। নারীদের ‘প্রচলিত গৎবাধা’ কাজের বাইরে এসে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।

ট্যাগ: নারী অধিকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব-অপু: যেমন তারকা তেমন দর্শক নাকি যেমন দর্শক তেমন তারকা

পরবর্তী

তাপদাহের ভেতর মাশরাফির টানা ৮ ওভার

পরবর্তী

তাপদাহের ভেতর মাশরাফির টানা ৮ ওভার

বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

মওদুদের নাইকো দুর্নীতি মামলা চলতে বাধা নেই

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT