চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনে নিন, শরীরের যে ৯টি ব্যথার সাথে আবেগ জড়িত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
ব্যথা

ব্যথা তো কত কারণেই হতে পারে। শরীরের নানা সমস্যার প্রাথমিক উপসর্গ হতে পারে ব্যথা। শরীরের সঙ্গে মনের সম্পর্ক নিবিড়। আর তাই, মনের নানা সমস্যার উপসর্গও হতে পারে ব্যথা। মনের বিভিন্ন আবেগের কারণে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভূত হতে পারে। মিলিয়ে দেখুন তো, আপনার কোনো ব্যথার সঙ্গে মনের কোনো আবেগ সংক্রান্ত সমস্যা মিলে যায় কিনা।

মাথা ব্যথা: মাথা ব্যথা অনেকেরই নিত্যদিনের সমস্যা। মানসিক চাপের কারণে মাথা ব্যথা হতে পারে। তাই প্রতিদিন পরিমিত বিশ্রাম নিন এবং মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন।

ঘাড় ব্যথা: ঘাড় ব্যথায় ভুগছেন? ভেবে দেখুন তো কাউকে ক্ষমা করতে পারছেন না কিনা? কিংবা নিজেকেই হয়তো ক্ষমা করতে পারছেন না। ঘাড় ব্যথা হলে পছন্দের মানুষদের কথা ভাবুন। জটিল সম্পর্কের কথা না ভাবাই ভালো।

কাঁধ ব্যথা: খুব বেশি মানসিক চাপ বয়ে বেড়াতে হলে কাঁধে ব্যথার সমস্যা হতে পারে। সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। সম্ভব হলে কাছের মানুষদের সঙ্গে সমস্যা ভাগাভাগি করে নিন।

পিঠ ব্যথা: নিয়মিত পিঠে ব্যথার পেছনেও থাকতে পারে আবেগ সংক্রান্ত কারণ। আপনাকে মানসিক ভাবে শক্তি যোগানোর মতো মানুষের অভাব হলে পিঠে ব্যথা হতে পারে। আপনার যদি মনে হয় আপনাকে ভালোবাসার মতো কিংবা চাওয়ার মতো কেউ নেই তাহলে এধরণের ব্যথা হতে পারে। তাই একা থাকলে ভালোবাসার মানুষটি খুঁজে নিন।

কোমর ব্যথা: অর্থ নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন? সেক্ষেত্রে কোমরের ব্যথায় ভুগতে পারেন। তাই পরিকল্পিত উপায়ে অর্থ ব্যয় করুন।

Reneta

কনুই ব্যথা: জীবনে যে কোনো পরিবর্তনের ব্যাপারে খুবই কঠোর আপনি। জীবন এতটা কঠিনও না। কিছু ছাড় দিন এবং পরিবর্তন নিয়ে আসুন জীবনে।

হাত ব্যথা: হাত ব্যথার একটি কারণ হতে পারে আপনার নিজেকে গুটিয়ে রাখা। যেভাবে আশেপাশের মানুষের সঙ্গে মেশা উচিত, সেভাবে হয়তো আপনি মিশতে পারছেন না। বন্ধু তৈরি করুন, সহকর্মীর সঙ্গে দুপুরের খাবার খাওয়ার ফাকে গল্প করুন এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে থাকুন।

নিতম্ব ব্যথা: আপনি নতুন কোনো সিদ্ধান্ত নিতে খুব ভয় পান? তাহলে ভুগতে পারেন নিতম্বের ব্যথায়। নতুন সিদ্ধান্ত নিতে ভয় না পেয়ে আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করুন।

হাঁটু ব্যথা: নানা কারণে হাঁটু ব্যথা হতে পারে। তবে একটি কারণ হতে পারে আপনার অতিরিক্ত ইগো। নিজেকে অনেক বেশি উঁচুতে ভাবেন আপনি। আর তাই ইগো একটু বেশি। ইগো কমিয়ে নিজেকে সবার সঙ্গে এক কাতারে ভাবার চেষ্টা করুন। দ্য মাইন্ডস জার্নাল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিঠ ব্যথাব্যথামাথা ব্যথা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT