চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভা চলচ্চিত্র উৎসবে ‘টু বি কন্টিনিউড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

জেনেভার ১৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত নান্দনিক চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

গত ১৬ই এপ্রিল জেনেভা প্রেসক্লাবে ফিফগ  আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির নির্বাহী কর্মকর্তা ও আর্টিস্টিক ডিরেক্টর বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের চূড়ান্ত ঘোষণা দেন।

ফিফগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি সংবাদ সম্মেলনে জানান, ২১ এপ্রিল থেকে আগামি ২৯ এপ্রিল পর্যন্ত ১৩তম আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব চলবে। ৯ দিনের টানা এই উৎসবে বিশ্বের ৮০ টি দেশের মোট ১০০ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে ফিফগের সাউথ এশিয়ান ব্যুরো প্রধান রহমান খলিলুর বলেন: গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশের দুটি চলচ্চিত্র ফিফগের প্রতিযোগিতা বিভাগে জমা পড়ে। কমিটির জুরি বোর্ড বিচার বিশ্লেষণ শেষে চূড়ান্ত বিচারে ‘টু বি কন্টিনিউড’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক নতুন মাত্রা যোগ করবে।

ফিফগের নিমন্ত্রণে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্টান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, একুশে পদক পাওয়া খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, স্ত্রী কণা রেজা এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের পরিচালক(বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান উৎসবে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

ফিফগের সাউথ এশিয়ান ব্যুরো প্রধান রহমান খলিলুর জানান: চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় শিল্পী পূর্ণিমা শেষ মূহর্তে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
সুইজারল্যান্ডের সর্বস্তরের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিবৃন্দ চলচ্চিত্র উৎসবকে সার্বিক সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Reneta

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফিফগের প্রেসিডেন্ট জনাব পারতেরিছ মুগানি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদাম আলবা পিয়ানডা, সুফিয়ান বুশাই, সাধারণ সম্পাদক ফিফগ, এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসবের বাংলাদেশ বিষয়ক সহ সম্পাদক জেনেভা প্রতিনিধি নিজাম উদ্দিন।

‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, আবুল হায়াত, মিশু সাব্বির, ইফতেখার আহমেদ ফাহমি প্রমূখ।

সংবাদ: জেনেভা (সুইজারল্যান্ড) থেকে মোজাম্মেল হক মামুন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসকণা রেজাচ্যানেল আইটু বি কন্টিনিউডফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT