যথাযথ গুরুত্বের মধ্য দিয়ে সৌদিআরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (জাতীয় পাঠক্রম) উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭মার্চ দিবস।
সকালে স্কুল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র -ছাত্রীরা। প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। পরিশেষে দোয়া করা হয়েছে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে।






