জেদ্দাস্থ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি এবং আসন্ন রমজান উপলক্ষে প্রবাসীদের জন্য ইফতার মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
লোহিত সাগর তীরবর্তী সংগঠনটির জেদ্দা কার্যালয়ে সাধারণ সম্পাদক এম ওয়াই আলাউদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইনভেস্টর ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা মইনউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য ডাক্তার এনাম আহমেদ, লুৎফর রহমান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার এ কে আজাদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলি খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহসহ অন্যান্যরা।
একই সাথে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিনকে সৌদি সরকার কর্তৃক গোল্ডেন আইডির জন্য মনোনয়ন দেয়ায় সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
সভায় সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিনকে আহ্বায়ক, সাধারণ সম্পাদক এম ওয়াই আলাউদ্দিনকে সদস্যসচিব করে ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযুদ্ধা মঈন উদ্দিন ভূঁইয়া, ডাক্তার এনাম আহমেদ লুৎফর রহমান, এ কে আজাদ হানিছ সরকার উজ্জল এবং অলি খান।







