সৌদি আরবের বন্দর ও শিল্প নগরী জেদ্দায় জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আইনজীবী মো. জাহিরকে সংবর্ধনা জানিয়েছে জেদ্দাস্থ হবিগঞ্জ জেলা আওয়ামী ফোরাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির ও জদ্দা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ সোহেল রানা।
বক্তব্য রাখেন- সারতাজুল আলম দীপু, ইসমাইল হোসেন ও রুহুল আমিন টিপু প্রমুখ।








