অন্যান্য

জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে

জেএসসি পরীক্ষা ১ নভেম্বর থেকে

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমাপনী পরীক্ষা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকের পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি-জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর থেকে শুরু হয়। সেবার ২০ লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

বিষয়:জেএসসিজেডিসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…