অন্যান্য

জেএসসি পরীক্ষা শুরু ১ নভেম্বর

জেএসসি পরীক্ষা শুরু  ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে অষ্টম শ্রেণীর ধাপ পেরোনোর পরীক্ষা জেএসসি ও জেডিসি শুরু হচ্ছে। এবার ২ হাজার ৬ শ’ ২৭ টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে ২৩ লাখ ২৫ হাজার ৯ শ’ ৩৩ ছাত্র-ছাত্রী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, এবার একইখাতায় এমসিকিউ ও সিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ-তে কোনো বৃত্ত পূরণ করতে হবে না, শুধু টিক দিলেই হবে।

এছাড়াও প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তি বাড়াতে আইন সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছেন মন্ত্রী। 

বিষয়:জেএসসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…