আজ থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা। দেশের দুই হাজার ৮শ’ ৩৪টি কেন্দ্রে একযোগে সকাল ১০টায় জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবিদ বিষয়ে পরীক্ষায় বসেছে ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’২০ জন শিক্ষার্থী।
এবার দেশের ২৮ হাজার ৬শ’ ২৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আটটি বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২শ’ ৭৭ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫শ’ ৪৩ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেএসসি-জেডিসির ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী এবং ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র। ছাত্রের চেয়ে এবার এক লাখ ৭৯ হাজার ২৬৪ জন ছাত্রী বেশি।








