জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর মোট পাসের হার ৯২.৩৩ শতাংশ। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন।
বোর্ড ভিত্তিক পাসের হার হিসেবে ঢাকায় ৯০.৩৯ শতাংশ, চট্টগ্রামে ৮৫.৪৮ শতাংশ, রাজশাহীতে ৯৭.৪৭ শতাংশ, দিনাজপুরে ৯১.৫২ শতাংশ, যশোরে ৯৫.৪৪ শতাংশ, কুমিল্লায় ৯২.৫১ শতাংশ, বরিশালে ৯৭.২৬ শতাংশ এবং সিলেটে ৯৩.৫৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে চট্টগ্রামে ১২ হাজার ২৬৮ জন, কুমিল্লায় ২০ হাজার ৭৪৭ জন এবং সিলেটে ৪ হাজার ৯৫৬ জন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী।
জেএসসির শিক্ষার্থীরা ফল জানতে পারবেন টেলিটকের ওয়েবসাইট http://dpe.tele talk.com.bd তে।
এছাড়া যে কোনো মোবাইল অপারেটর থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস করলে ফল দেখা যাবে।






