চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ২ নভেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
জেএসসি-জেডিসি পরীক্ষার ফল

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে  এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দীপু মনি জানান: দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় আগের থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুণগত পরিবর্তন হয়েছে। এবার জেএসসি ও জেডিসি এই দুই পর্যায়ে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ২৬২টি।

শিক্ষামন্ত্রী বলেন: এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। এছাড়াও দেশের বাইরে অর্থাৎ জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলী, দোহা, ওমানের সাহাম, বাহরাইন, আবুধাবি ও দুবাইয়ে মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

সাংবাদ সম্মেলনে জানানো হয়: পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।

শিক্ষামন্ত্রী জানান: জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে কোচিং সেন্টার খোলা রাখার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

পরীক্ষার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা শিক্ষ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএসসিজেডিসিপরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজ কক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরবর্তী

‘সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে’

পরবর্তী

‘সাকিবের পাশে সবাইকে দাঁড়াতেই হবে’

নাক দিয়ে বাদ্যযন্ত্র বাজানো সোহমের সফলতার গল্প

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT