অপরাধ

জেএমবি’র শীর্ষনেতা এমদাদুল গ্রেপ্তার

জেএমবি'র শীর্ষনেতা এমদাদুল গ্রেপ্তার, পুলিশি অভিযান চলাকালে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের অভিযানে জেএমবি’র শীর্ষনেতা এমদাদুল গ্রেপ্তার, অভিযানের সময় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষনেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকে সেখানে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, অভিযান শেষে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, পিস্তল, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট, ৩ লাখ টাকা ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।

বাড়িটিতে জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু করে র‌্যাব।

বিষয়:জঙ্গি আস্তানা জেএমবি র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…