রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)
ঢাকা জেলা আমিরসহ ৪ জঙ্গিকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তিদের মধ্যে আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হক জেএমবির ঢাকা জেলার আমির বলে দাবি করেছে র্যাব। তবে বাকি তিনজনের নাম-পরিচয় জানায়নি তারা।
দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র্যাব।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো র্যাবের খুদে বার্তায় বলা হয়, নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে জেএমবির ওই চারজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, পেট্রলবোমা, আইডি, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।







