চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেতা বেশে স্বর্ণের দোকানে ককটেল ফাটিয়ে ডাকাতি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৪৩ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে রেখা জুয়েলার্সে ক্রেতা হিসেবে গিয়ে ডিসপ্লেতে থাকা বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত পৌনে ৮টার দিকে মধুপুর পৌর শহরের জনবহুল সাথী রোডের রেখা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকানের মালিক সূত্রে জানা যায়, প্রথমে দুই ব্যক্তি দোকানে ক্রেতা হিসেবে বিভিন্ন রকমের অলঙ্কার দেখতে থাকেন। পরে একটি প্রাইভেটকার দোকানের সামনে এসে দাঁড়ানোর পর হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় অতর্কিতে দোকানে লুটপাট করতে থাকে ডাকাত দলের সদস্যরা। বাধা দিতে গেলে দুই কর্মচারীকে বেদম পিটুনি দেয় তারা। এ সময় ডিসপ্লেতে রাখা স্বর্ণালঙ্কার লুটে ওই গাড়িতে উঠে তারা মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। লুটে নেওয়া স্বর্ণালঙ্কারের মূল্য তাৎক্ষণিকভাবে বলতে পারেনি মালিক পক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। কী হচ্ছে বোঝা যায়নি। মুহূর্তের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলেডাকাতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিণীতির জায়গা নিলেন নোরা ফাতেহি

পরবর্তী

ইরানে জেনারেল সোলাইমানির জানাযায় লাখো মানুষ

পরবর্তী
সোলাইমানির জানাযা

ইরানে জেনারেল সোলাইমানির জানাযায় লাখো মানুষ

কথা বন্ধু হলেন শবনম ফারিয়া

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT