‘অভিমানের দেয়াল’ গানটি আছে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবামে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জুলি। এবার গানটির মিউজিক ভিডিও তৈরি হলো। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল গানবক্সে গতকাল সোমবার থেকে দেখা যাচ্ছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম ও সংগীত পরিচালনা করেছেন ডিজে রাহাত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার। এখানে মডেল হয়েছেন জুলি নিজেই। সঙ্গে ডিজে রাহাত।
জুলি বলেন, ‘অনেক দিন পর আমার একক কোনো গানের মিউজিক ভিডিও এসেছে। মেলোডি ধাঁচের এ গানটি আমার খুব পছন্দের। মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে।’
ডিজে রাহাত বলেন, ‘জুলি দারুণ একজন গায়িকা। তার গাওয়া অনেক গানই শ্রোতারা গ্রহণ করেছেন। আশা করছি, এ গানটিও সবার ভালো লাগবে।
‘অভিমানের দেয়াল’ মিউজিক ভিডিওর লিঙ্ক :







