বাংলাদেশ

জুলাই মাসে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা

স্বাস্থ্যকর্মী করোনা নমুনা পরীক্ষার জন্য ব্যক্তির মুখ পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী ব্যক্তির মুখে পরীক্ষা করছে, করোনা নমুনা সংগ্রহের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় জনসাধারণের জন্য চলতি জুলাই মাসে বিনামূল্যে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ডা. বিলকিস বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি দিয়ে দরিদ্র জনগোষ্ঠির একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।

এমতাবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো।

গত বছর ১৫ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে জানানো হয়, করোনার বুথে পরীক্ষা ফি ২০০ টাকা ও বাড়িতে গিয়ে পরীক্ষা ৫০০ টাকা।

বিষয়:করোনাভাইরাস স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…