চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই থেকেই সরকারী চাকুরেদের নতুন বেতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২শ’ ৫০ হাজার টাকা ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য অষ্টম পে-স্কেলে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর হবে গত জুলাই মাস থেকে। আর আগামী বছরের জুলাই থেকে ভাতা কার্যকর হবে। এই পে-স্কেলে চালু হচ্ছে বাংলা নববর্ষ ভাতা, বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের শ্রেণী বিভাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি ঠিক করবে বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বেতন কাঠামোতে প্রথম গ্রেডে সচিব এবং সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ৭৮ হাজার টাকা। এছাড়া সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা ৮২ হাজার টাকা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব এবং সশস্ত্র বাহিনীর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ৮৬ হাজার টাকা।

নৌ ও বিমান বাহিনী প্রধানের পদমর্যাদা সেনা বাহিনীর জেনারেলের সমর্যাদার করা হবে। ১লা জুলাইকে ইনক্রিমেন্ট তারিখ ধরে প্রতিবছর সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত হবে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশ অনুযায়ী ।

নতুন পে স্কেলে সরকারী কর্মকর্তা কর্মচারীদের অবসরের ক্ষেত্রে মূল বেতন ৮০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রি পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মূল বেতনটা ১লা জুলাই থেকে কার্যকর করা হবে। এটা মূল বেতন আর ভাতা গুলো এক বছর পরে ১লা জুলাই ২০১৬ থেকে কার্যকর করা হবে। এটা আমরা এ জন্য বলেছি যে, সরকারের ট্রেজারির উপর যে চাটপ সেটা ডিস্ট্রিবিউট করা। আগেও তাই হয়েছে। প্রথমে বেতন এরপর পর্যায়ক্রমে ভাতাদি কার্যকর করা হয়েছে।

Reneta

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং যাকে যাকে জানানোর প্রয়োজন সবাইকে জানিয়ে একটি সুপারিশ নিয়ে আসবেন। কেবিনেট সেটি গ্রহণ করবে। এ সম্পর্কিত প্রস্তাবনা মন্ত্রী সভা গুরুত্ব সহকারে নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন অষ্টম বেতন কাঠামো দেয়া হয়। বেতন ও চাকরি কমিশন ২০১৩ এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিটি ২০১৩ এবং এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নতুন বেতনস্কেল ও ভাতাদি অনুমোদন দেয়া হয়। এতে সরকারী কর্মকর্তা কর্মচারীদের শ্রেণী বিভাগ বিলুপ্ত করে তাদের পরিচিতি গ্রেডিং এর মাধ্যমে করা হবে।

নতুন করে চালু বাংলা নববর্ষ ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ। এমপিওভূক্ত শিক্ষকদের বেতন নতুন পে স্কেলে অন্তর্ভূক্ত হলেও তা পর্যালোচনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অষ্টম পে-স্কেলনতুন বেতন স্কেলপে-স্কেলমন্ত্রিসভার বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT