মার্কিন সাহায্য সংস্থা ইউএস এইড-এ কর্মরত জুলহাস মান্নানের নৃশংস হত্যাকাণ্ডের পেছনের অপরাধীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
হত্যাকাণ্ডের পর মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্নিকাট বলেন, সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় মান্নানসহ অন্য তরুণ বাংলাদেশীর নৃশংস হত্যাকাণ্ডে বিধ্বস্ত হয়েছি। জুলহাস আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাজ করতেন। আমরা সৌভাগ্যবান তাকে সহকর্মী হিসেবে পেয়েছিলাম। জুলহাস সহকর্মীর থেকেও বেশি কিছু ছিলো, ও আমাদের কাছের বন্ধু ছিলো।
নিহত জুলহাসসহ অন্য আহতের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানান মার্কিন রাষ্ট্রদূত।







