চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলহাস-তনয় হত্যার আরেক আসামি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A
জুলহাস-তনয় হত্যা

ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয় হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে আনসারউল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রশিক্ষক ও যশোরের সাবেক শিবির নেতা আসাদুল্লাহ ওরফে সাদিককে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়েছে, জুলহাস মান্নান ও তনয় হত্যাকাণ্ডে আনসার আল ইসলামের ১৩ জঙ্গি জড়িত ছিল। এদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের তিনজন স্বীকারোক্তি দিয়েছে।

স্বীকারোক্তি অনুসারে, ঘটনার সময় ৭ জন অংশ নিয়েছিল। এদের মধ্যে পাঁচজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবায়ের ছিল ইন্টেল গ্রুপে। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

বাড্ডা সাতারকুলে জঙ্গি আস্তানায় অভিযানকালে ডিবি পুলিশের ইন্সপেক্টর বাহাউদ্দিনকে আহত ও অস্ত্র ছিনতাই করে আসাদুল্লাহ পালিয়ে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

Reneta

ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় আরও কে কে জড়িত আছে জানতে আসাদুল্লাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সিটিটিসি। পুলিশ মনে করছে,  গত দু’বছর থেকে তাদের জঙ্গি তৎপরতা নেই এবং বাংলাদেশে তাদের জঙ্গি তৎপরতার জন্য উপযোগী নয়। এ কারণে তাদের তৎপরতা বন্ধ রয়েছে এবং ‘জিহাদের’ অন্য ক্ষেত্র খুঁজছে তারা।

গ্রেপ্তার আসাদুল্লাহ ঝিনাইদহের মদনপুর দাখিল মাদ্রাসা থেকে পাশ করে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করে। পরবর্তীকালে পেশা হিসেবে একদিকে জঙ্গি তৎপরতা, অন্যদিকে মোবাইল এক্সেসরিজ বিক্রির কাজ করেছে।

টঙ্গি এলাকাতেই আসাদুল্লাহ সাংগঠনিক এবং ব্যবসায়িক তৎপরতা শুরু করে।

সমকামীদের পক্ষে পত্রিকা প্রকাশ এবং আন্দোলনের করার কারণে জুলহাস মান্নানকে জঙ্গি নেতা পলাতক বরখাস্ত মেজর জিয়া হত্যার নির্দেশ দেয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।

২০১৬ সালের ২৫ শে এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামজুলহাস-তনয়জুলহাস-তনয় হত্যাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT