চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: জুনের পর নিউইয়র্কে সর্বোচ্চ শনাক্ত, স্কুল বন্ধ ঘোষণা

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
৯:৪২ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

জুনের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হবার পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিউইয়র্কের জনসংখ্যার শতকরা ৩ ভাগ এখন করোনা আক্রান্ত।

ভয়াবহ আকারে বাড়তে থাকা করোনায় আক্রান্ত প্রায় ২ হাজার রোগী ইতিমধ্যে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। শীত আরও ঝেঁকে বসলে এই সংখ্যা আরও বড় আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এরই প্রেক্ষিতে নিউইয়র্ক সিটি করপোরেশনের মেয়র ডি ব্লাসিও বৃহস্পতিবার থেকে সিটির স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

মহামারী ঠেকাতে নিউইয়র্ক অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তার নাগরিকদের বেশ কিছু বিধি নিষেধ মেনে চলার আহবান জানিয়েছে ।

মাস্ক পড়া, শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব মেনে চলা, দশ জনের বেশি জমায়েত না হওয়া, জনসমাগম এড়িয়ে চলার উপর গুরুত্বারোপ করেছেন তারা।

নিউইয়র্ক কর্তৃপক্ষ তার নাগরিকদের সহায়তায় গরমকালে করোনা আক্রান্তের সংখ্যা শতকরা ১ ভাগের নিচে নামাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু শীত আসার সঙ্গে সঙ্গে আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। করোনার প্রকোপ অব্যাহত থাকায় নিউইয়র্কে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে আর্থিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

Reneta

অন্যদিকে পেনসেলভেনিয়ায় মঙ্গলবার ৩১ জন বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে সেখানে বাংলাদেশি কমিউনিটিতে আতংক বিরাজ করছে।

করোনায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৩হাজার ৯শ ৪৪ জন আর নিউইয়র্ক সিটিতে মারা গেছেন ২৪ হাজার ১শ ৪৬ জন। গোটা যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫৪ হাজার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বিশ্বে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৮

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৮

আবার করোনায় আক্রান্ত হার্ভে ওয়েনস্টেইন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT