চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বারিক বাজার সাঁকোপাড়া এলাকায় ধান বোঝাই ট্রলি উল্টে ৮ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন এ ঘটনার খবর নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুঘটনা ঘটে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

নিহতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকার নওশাদ আলীর ছেলে আবুল কাশেম (৩৫), এরফান আলীর ছেলে বাবুল হোসেন (২৭), শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক (৫০), মো. তাজেমুলের ছেলে মো. মিঠুন (২২), মো. হাবিলের ছেলে আব্দুল করিম (২৬), আমানুর ছেলে মো. মিজানুর রহমান মিনু (৩০, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান (৩২)। আহত হচ্ছে, ট্রলি চালক মজিবুর রহমানের ছেলে মাসুদ (২২)সহ আর ৪ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলি করে ধান নিয়ে বাড়ি ফিরছিলো। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রীজে তাদের বহনকারী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী খাড়িতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং আহত ৫জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত ও আহতরা সকলেই একই এলাকার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT